হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন বহুজন সমাজ পার্টির প্রার্থী! ভোট আসন নিয়ে তৈরি ধোঁয়াশা

ashok death at heart attack

Share:

ব্যুরো নিউজ, ১০ এপ্রিল: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন অশোক ভালাবি। মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসনের ভোট স্থগিত হয়ে গেল বহুজন সমাজ পার্টির প্রার্থীর মৃত্যুতে। ওই আসনে কবে ভোট নেওয়া হবে, তা নিয়ে নির্বাচন কমিশন মঙ্গলবার রাত পর্যন্তও নিতে পারেনি সিদ্ধান্ত। সূত্রের খবরে জানা গিয়েছে , ওই আসনে ভোট নেওয়া হতে পারে চতুর্থ কিংবা পঞ্চম দফায়।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের

বসপা প্রার্থীর মৃত্যুর ফলে বেতুল আসনে ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল মধ্যপ্রদেশের বেতুল আসনে। অশোক ভালাবি ওই আসনে মায়াবতীর বহুজন সমাজ পার্টির হয়ে লড়াইয়ের আসরে ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন মঙ্গলবার। এরপর তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। এই প্রসঙ্গে হাসপাতালের কর্ণধার মণীশ লাসকারে জানিয়েছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অশোক ভালাবি। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল তাঁর।’

https://youtu.be/5yrIqtzRxzE?si=yNS5StiyLbuhW0Zr

মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রাজন জানিয়েছেন, বসপা প্রার্থীর মৃত্যুর ফলে বেতুল আসনে ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসপা প্রার্থীর অকাল প্রয়াণের খবর দিল্লিতে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের কাছেও জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, স্বীকৃত কোনও রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে স্থগিত রাখা হয় ভোট প্রক্রিয়া। নতুন করে শুরু করতে হয় মনোনয়ন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া। তবে নির্বাচন কমিশনের তরফে, ওই এলাকার ভোট সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি।