ফের সত্যি হল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৪-এ বড় সংকটের আশঙ্কা!

Baba Vanga Prediction 2024

Share:

ব্যুরো নিউজ, ৬ এপ্রিল: ভবিষ্যত্‍দ্রষ্টা হিসেবে অন্যতম নাম বাবা ভাঙ্গা। নামে ‘বাবা’ থাকলেও তিনি ছিলেন একজন মহিলা।  বুলগেরিয়ার এই  ভবিষ্যত্‍দ্রষ্টা নাকি বলে দিতে পারতেন ভবিষ্যৎ। বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী সত্যও প্রমাণিত হয়েছে। এর মধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলার ভবিষ্যদ্বাণীও রয়েছে।

৮ বছরের স্বকৃতি গড়ল রেকর্ড! ৩ দিনেই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক

১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান বাবা ভাঙ্গা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন। এখনও পর্যন্ত তাঁর করা অনেক ভবিষ্যৎ বানীই সত্য প্রমাণিত হয়েছে। এমনকি ২০২৩ সাল সম্পর্কে, বাবা ভাঙ্গা এমন কিছু জানিয়েছিলেন যা প্রথমে মিথ্যে মনে হলেও পরে তা সত্য প্রমাণিত হয়েছে। এমনকি ২০২৪-এর জন্য করা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলির তালিকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Advertisement of Hill 2 Ocean

 

সৌর ঝড়ের পূর্বাভাস: বাবা ভাঙ্গা ২০২৩ সালে সৌর ঝড়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। মূলত, সূর্য পৃষ্ঠ থেকে খুব দ্রুত শিখা বের হতে শুরু করলে সৌর ঝড় আসে। আর ২০২৩ সালে NASA জানিয়েছে, সূর্য থেকে এখন খুব দ্রুত শিখা বের হচ্ছে। অর্থাৎ ২০২৩ সাল সম্পর্কে করা তাঁর ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছে।

২০২৪-এর জন্য ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গা ২০২৪-এ রাশিয়ার প্রেসিডেন্টের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, রাশিয়ার রাষ্ট্রপতিকে ২০২৪ সালে হত্যা করা হবে। এর পাশাপাশি বিশ্বে সাইবার হামলা বাড়বে। এবছর বিশ্ব খুব উদ্বেগজনক অর্থনৈতিক সঙ্কট প্রত্যক্ষ করবে। বিপজ্জনক পরিবর্তন দেখা যাবে আবহাওয়ায়।

২০২৪ সালে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করে গিয়েছেন বাবা ভাঙ্গা। এর পাশাপাশি বিপজ্জনকভাবে জলবায়ু পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে। তার এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই সত্যি হতে শুরু করেছে। তাপপ্রবাহ বেড়েছে। ৪০ বছরের তুলনায় তাপমাত্রায় রেকর্ড বৃদ্ধি হয়েছে। ২০২৪ সাল উষ্ণতম বছর হতে চলেছে।

২০২৪ সালে সাইবার হামলা অনেক গুণ বৃদ্ধি পাবে এমনও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। আর এই ভবিষ্যদ্বাণীও মিলে গিয়েছে বলা চলে। এর আগে অ্যাপেল, ইস্টাগ্রাম, এক্স সংস্থার তরফেও জানানো হয়েছিল যে তাদের গ্রাহকদের বিভিন্ন তথ্যের সুরক্ষা বিঘ্নিত হয়েছে। এমনকি এও শোনা গিয়েছিল যে, আধারকার্ডের গ্রাহকদের তথ্যের সুরক্ষাও বিঘ্নিত হয়েছে।

এখনও পর্যন্ত তার করা প্রায় সব ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। তবে কি এবারেও মিলে যাবে বাবা ভাঙ্গার অন্যান্য ভবিষ্যদ্বাণীগুলি?  

https://youtu.be/qsECxztwGN4