চারধাম কপ্টার যাত্রায় এবার থেকে ২ জন করে পাইলট বাধ্যতামূলক, নতুন নিয়ম জারি ডিজিসিএর

চারধাম রুটে কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর ডিজিসিএর কড়া নির্দেশ। এবার থেকে ২ জন পাইলট রাখা বাধ্যতামূলক, না মানলে বন্ধ পরিষেবা।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: বদ্রীনাথের কাছে পরপর কপ্টার বিপর্যয়ে প্রাণহানির ঘটনার পর চারধাম রুটে কপ্টার পরিষেবা নিয়ে কড়া নির্দেশিকা জারি করল ডিজিসিএ (DGCA)।

এবার থেকে চারধাম রুটে চলাচলকারী প্রতিটি চার্টার হেলিকপ্টারে দুজন করে পাইলট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম অমান্য করলে চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা।

গত শুক্রবার বদ্রীনাথের কাছে একটি মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় পাইলট সহ ৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই নড়েচড়ে বসে ডিজিসিএ। তাদের মতে, একজন পাইলট একা এই রুটে বিমান চালানোর জন্য যথেষ্ট নন। তাই নিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩০শে অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে দেরাদুনে ফেরার পথে ট্রান্স ভারত এভিয়েশনের একটি কপ্টার ভেঙে পড়ে। ডিজিসিএর এই নতুন নিয়মের ফলে চারধাম যাত্রার খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই যে মূল লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছে সংস্থা। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হবে এবং সমস্ত কপ্টার অপারেটরদের তা মেনে চলতে হবে।