২১ জুন কেন আন্তর্জাতিক যোগ দিবস? জেনে নিন এর ইতিহাস ও তাৎপর্য

আন্তর্জাতিক যোগ দিবস কেন ২১ জুন পালিত হয়? জানুন এর প্রস্তাব, ইতিহাস এবং ২০২৬ সালের থিম 'যোগা ফর হেলদি এজিং'-এর তাৎপর্য।

Share:

ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ শরীর ও মনের সুস্থতার জন্য যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। ভারতে এর চর্চা হাজার হাজার বছর ধরে চলে আসছে, যার শুরু আদিযোগী শিবের হাত ধরে। কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য ২১ জুন দিনটিকেই কেন বেছে নেওয়া হলো? এর ইতিহাস ও তাৎপর্য অনেকেরই অজানা।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেন। তিনি যোগব্যায়ামকে ভারতের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এই প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করে এবং ২০১৬ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ২১ জুন দিনটি বেছে নেওয়ার কারণ হলো এটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন (Summer Solstice)।

এই দিন সূর্য কর্কটক্রান্তির উপর অবস্থান করে এবং দিনের আলো দীর্ঘতম হয়। তাই এই দিনটিকে বিশ্বব্যাপী যোগ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। আসন্ন যোগদিবস ২০২৬-এর থিম ‘যোগা ফর হেলদি এজিং’, যা বার্ধক্যজনিত সমস্যা মোকাবিলায় যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরবে।