পাকিস্তানে প্রকাশ্য দিবালোকে লস্কর কমান্ডার ইমরান খুন, কে এই ‘ধুরন্ধর’ আততায়ী?

পাকিস্তানে লস্কর কমান্ডার ইমরান প্রকাশ্য দিবালোকে খুন। মুম্বই হামলার সঙ্গে জড়িত এই 'ভারত বিরোধী'কে কে খতম করল, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর ২০২৬: পাকিস্তানে ফের এক ভারত বিরোধী সন্ত্রাসবাদী নেতাকে গুলি করে খুন করা হল।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লস্কর-ই-তৈবার কমান্ডার ইমরান প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে ঝাঁজরা হয়ে মারা যায়। একটি বাড়ি থেকে মোটরবাইকে করে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় আততায়ী।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুখ ঢাকা এক যুবক আচমকা ইমরানের দিকে এগিয়ে এসে গুলি চালায়। গুলির আঘাতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ইমরান। এরপরই আততায়ী দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যুর ঘটনায় লস্কর-ই-তৈবার নাম জড়িত ছিল। সাম্প্রতিককালে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন প্রান্তে একাধিক ভারত বিরোধী সন্ত্রাসবাদী নেতাকে একই কায়দায় খুন করা হয়েছে। এই ঘটনা সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এবং সন্ত্রাসবাদীদের কার্যকলাপ নিয়ে ফের প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।