প্যারিসে এফএটিএফ বৈঠকে পাকিস্তানকে চেপে ধরছে ভারত, মাসুদ আজহার ইস্যুতে তোলপাড়

প্যারিসে এফএটিএফ বৈঠকে মাসুদ আজহার ইস্যুতে পাকিস্তানকে চেপে ধরবে ভারত। সন্ত্রাসবাদে মদতের প্রমাণ তুলে ধরে পাকিস্তানকে একঘরে করার প্রস্তুতি।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: প্যারিসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর বৈঠকে সন্ত্রাসবাদে মদতের অভিযোগে পাকিস্তানকে একঘরে করতে চলেছে ভারত।

আগামী ২৮শে অক্টোবর থেকে শুরু হতে চলা এই প্লেনারি বৈঠকে ভারত সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলবে। বিশেষ করে, রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি মাসুদ আজহারের বিরুদ্ধে ইসলামাবাদ যে কোনও পদক্ষেপ নেয়নি, বরং তাকে আড়াল করে রেখেছে, এই বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে দিল্লি।

ভারতের অভিযোগ, পাকিস্তানের সন্ত্রাসবিরোধী পদক্ষেপ আসলে লোকদেখানো। রাষ্ট্রসংঘের তরফে ঘোষিত জঙ্গি মাসুদ আজহার পাকিস্তানেই বহাল তবিয়তে রয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ইসলামাবাদের দাবি। এই মাসুদ আজহার ২০০১ সালে সংসদ হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার মতো একাধিক নৃশংস জঙ্গি হামলার মূলচক্রী।

ভারত এফএটিএফ-এর বৈঠকে এই সমস্ত তথ্যপ্রমাণ তুলে ধরে পাকিস্তানকে আরও কোণঠাসা করবে। ২০০টিরও বেশি দেশ ও সংস্থার প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন। এফএটিএফ-এর সভাপতি গিলস থমসনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের লক্ষ্য হল, মাসুদ আজহারের মতো জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং মদত করার জন্য পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করা। এই বৈঠকে ভারতের কড়া অবস্থান পাকিস্তানের জন্য নতুন করে বিপদ ডেকে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।