ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: রাজ্য মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেল পশ্চিমবঙ্গের বহুপ্রতীক্ষিত নতুন শিল্পনীতি। আগামী ৫ নভেম্বর নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন শিল্পনীতি ঘোষণা করতে চলেছেন। রাজ্যে বৃহৎ শিল্প সংস্থা ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ইনসেনটিভ, দ্রুত অনুমতির জন্য ‘সিঙ্গল উইন্ডো নীতি’ এবং জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সৌভিক বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নীতি ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহুল প্রচলিত ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি’ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে প্রায় ৪৮ লক্ষ নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২০০০ টাকা সরাসরি হস্তান্তর করা হবে। এছাড়াও, যে সমস্ত প্রশাসনিক দফতর তাদের বরাদ্দকৃত বাজেটের অন্তত ৩৫ শতাংশ টাকা জনকল্যাণমূলক কাজে খরচ করে ফেলেছে, অর্থ দফতরকে অবিলম্বে তাদের পরবর্তী কিস্তির বাজেট বরাদ্দ অর্থ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে বিপুল উদ্দীপনার সাথে ‘জনজাতি গৌরব দিবস’ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন কালীপুজো উৎসবের সময় সার্বিক আইনশৃঙ্খলা, জনসেবা ও প্রশাসনিক নজরদারি বজায় রাখতে রাজ্যের প্রত্যেক মন্ত্রীকে নির্দিষ্ট একটি করে জেলার অতিরিক্ত দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।








