১৮ তম সংসদ অধিবেশনের শুরুতে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

18th assembly modi speach

Share:

ব্যুরো নিউজ, 25 জুন, শর্মিলা চন্দ্র : সোমবার থেকে শুরু হল ১৮তম সংসদ অধিবেশন। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সোমবার ও মঙ্গলবার নতুন সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এদিন নরেন্দ্র মোদী সংসদ হিসেবে শপথ নেন। এদিন বিজেপির ভতৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি আপাতত লোকসভার কাজ সামলাবেন।

তিনগুণ বেশি পরিশ্রমের প্রতিশ্রুতি মোদীর

গোটা রাজ্য জুড়ে একের পর এক কর্মসূচি দিলীপ ঘোষের?দায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ?

সংসদ অধিবেশনের প্রথম দিন ১৮-র গুরুত্ব বোঝান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ‘১৮ তম লোকসভা অনেক দিক থেকে বৈচিত্র্যময়। যুব সাংসদদের সংখ্যা বেশি। গীতায় ১৮টি অধ্যায় রয়েছে। পুরাণ-উপপুরাণের সংখ্যাও ১৮। ১৮ বছর বয়সে আমরা সাবালক হই, ভোটদানের অধিকার পাওয়া যায়’ বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

https://www.youtube.com/live/-Nmz7NSTELs?si=c9JoTclq8kjd6MKs

এদিন মোদীর বার্তা, ‘আমরা চাই, বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। গণতন্ত্রকে মজবুত করার জন্য বিরোধীদের শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে সাহায্য করবে। সংসদে স্লোগান নয়, মতামত চাই।’ ‘বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য আমাদের সকলর দায়িত্ব রয়েছে। আমরা পরিশ্রমে কোনও খামতি রাখব না। তৃতীয়বার দেশ চালাতে গিয়ে আমরা তিনগুণ বেশি পরিশ্রম করব’ বলেও এদিন প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।