ওয়াটার স্লাইডে ওঠার পর পরই মৃত্যু এক যুবকের! মৃত্যু ঘিরে রহস্য!

Panihati Body Recover

Share:

পুস্পিতা বড়াল, ৮ এপ্রিল: তরুণ বলে এক যুবক বিনোদন পার্কে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন বলে। এরপর তিনি মলের সঙ্গে লাগোয়ো ‘ওয়াটার স্লাইডে’ ওঠেন ওয়াটার পার্কে গিয়ে। কিন্তু তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন রাইডে ওঠার পরেই। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নয়ডার ৩৮এ সেক্টরের একটি শপিং মলে রবিবার বিকেলে ঘটেছে ঘটনাটি। মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় মাহেশ্বরী। বয়স ২৫।

মেরুদণ্ডে চোট পেয়েছেন শিবপ্রসাদ! এখন কেমন আছেন তিনি?

Advertisement of Hill 2 Ocean

নয়ডার ৩৮এ সেক্টরের একটি শপিং মলে রবিবার বিকেলে ঘটেছে ঘটনাটি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনঞ্জয় দিল্লির আদর্শনগরের বাসিন্দা। রবিবার বিকেলে তিনি নয়ডার একটি শপিং মল লাগোয়া ওয়াটার পার্কে গিয়েছিলেন চার বন্ধুকে নিয়ে। এরপর তাঁরা ‘ওয়াটার স্লাইড’ নামের একটি রাইডে ওঠেন নিজেদের সঙ্গে থাকা যাবতীয় জিনিসপত্র পার্কের লকারে রেখে। স্লাইড বেয়ে নীচে নামতে থাকেন এক এক করে পাঁচ জনই। কিন্তু ধনঞ্জয় অসুস্থ বোধ করতে শুরু করেন স্লাইড থেকে নামার সময়।

 

নয়ডা পুলিশ সূত্রে খবর, ধনঞ্জয়ের শ্বাসকষ্ট হতে শুরু করে। তিনি স্লাইড থেকে নামার পর সেখানে বিশ্রামও নেন কিছুক্ষণ। কিন্তু কোনও উন্নতি হয় না পরিস্থিতির। সঙ্গে সঙ্গে তাঁকে মলের আধিকারিকেরা নিয়ে গিয়ে ভর্তি করান নিকটবর্তী হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা হাসপাতালে পৌঁছনোর পর মৃত বলে ঘোষণা করেন ধনঞ্জয়কে।

 

অত:পর ধনঞ্জয়ের পরিবারকে সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয়। খবর পেয়ে তাঁরা হাসপাতালেও যান। যদিও কী কারণে ধনঞ্জয়ের মৃত্যু হল তা নিয়ে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে তাঁর দেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে সব স্পষ্ট হয়ে যাবে।