ফুটবল ফেডারেশনের কর্তার বিরুদ্ধে মহিলা ফুটবলারদের যৌন হেনস্থার অভিযোগ

AIFF suspended federation chief

Share:

ব্যুরো নিউজ, ৩০ মার্চ: দুই মহিলা ফুটবলারকে যৌনহেনস্তার অভিযোগ উঠল এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে।

অ্যাপল ফোল্ডেবল আইফোনের লঞ্চিং ডেট পিছিয়ে গেল 2027 পর্যন্ত! কী কারণে এই সিদ্ধান্ত?

Advertisement of Hill 2 Ocean

https://youtu.be/ZtRdpMhAic8

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌনহেনস্তার অভিযোগ ওঠে। তা নিয়ে পথে নামে কুস্তিগিররা। সেই রেশ কাটতে না কাটতেই এবার ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তার বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ।

অভিযোগ, মদ্যপ অবস্থায় দুই মহিলা ফুটবলারকে যৌনহেনস্তা করেন এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য দীপক শর্মা। গোয়ায় চলছে ইন্ডিয়ান ওমেনস লিগ ২। আর সেই সুত্রেই গোয়ার হটেলে ছিলেন ওই দুই মহিলা খেলোয়ার। আর ওই হোটেলেই হিমাচলপ্রদেশের ক্লাব খাদ এফসির দুই মহিলা ফুটবলারকে শারীরিক হেনস্থা করার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে।

অভিযোগকারী মহিলা ফুটবলাররা জানিয়েছেন, পায়ে চোট লাগায়, হোটেল রুমেই ছিলেন তারা। সেখানে রুমেই ডিম এনেছিলেন খাওয়ার জন্য। রাত সাড়ে ১০টা-১১টা নাগাদ হোটেলের কিচেনে খাবার বানাতে গেলে দীপক শর্মা সেখানে এসে তাদের বকাবকি করেন ও নিজের ঘরে ডেকে পাঠায়। এরপর ওই দুই মহিলা খেলোয়াড় নিজেদের ঘরে চলে গেলে তাদের হোটেল রুমে জোর পূর্বক ঢুকে তাদের যৌন হেনস্থা করেন দীপক শর্মা।