শান্তি চুক্তির আগেই ট্রাম্পের বিস্ফোরক দাবি: ইরান পরমাণু অস্ত্র বানাবে না, ৩০০ বিলিয়ন ডলারের তহবিল ভুয়ো

শান্তি চুক্তির আগে ট্রাম্পের বিস্ফোরক দাবি: ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং ৩০০ বিলিয়ন ডলারের তহবিল ভুয়ো। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের মতপার্থক্য।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ পশ্চিম এশিয়ায় শান্তি চুক্তি নিয়ে প্রাথমিক ঐকমত্যের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ফের বিতর্ক দানা বেঁধেছে। ট্রাম্প দাবি করেছেন, ইরান ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি জোর গলায় ৩০০ বিলিয়ন ডলারের তহবিল তৈরির কথা খারিজ করেছেন। বলা হচ্ছিল, যুদ্ধে বিধ্বস্ত ইরানকে পুনর্গঠনের জন্য আমেরিকা এই বিপুল অর্থ দেবে। চূড়ান্ত শান্তি চুক্তিতে সই করার আগে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে ফের আলোচনা তুঙ্গে।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ও সাংবাদিকদের সামনে স্পষ্ট জানিয়েছেন, তাঁর প্রশাসনের লক্ষ্য হল ইরান যেন ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র না পায় বা তৈরি না করে। তিনি বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে।” একই সঙ্গে তিনি ৩০০ বিলিয়ন ডলারের তহবিল দেওয়ার খবরকে “ভুয়ো” বলে উল্লেখ করেছেন এবং এর জন্য ডেমোক্র্যাটদের দিকে আঙুল তুলেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিমধ্যেই একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। তাতে সই করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘেই গালিবাফ। তবে চূড়ান্ত চুক্তি আগামী শুক্রবার সুইৎজ়ারল্যান্ডে সই হবে। এর আগেই চুক্তির বিস্তারিত বিষয় প্রকাশ করবে আমেরিকা। তেহরানের বক্তব্য, অর্থনৈতিক ত্রাণ ছাড়া শান্তি সম্ভব নয়। কিন্তু ওয়াশিংটন এই অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। দুই দেশের বিবৃতির মধ্যে এই ফারাক চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।