ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফুটবল প্রীতি ম্যাচে লজ্জাজনক হার ভারতের। অকল্যান্ডে আয়োজিত এই ম্যাচে কিউইদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ভারতীয় ফুটবল দল। একদিকে যখন ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করছে, তখন ফুটবল দলের এই পারফরম্যান্স হতাশাজনক। ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। মাত্র ৫ মিনিটের মাথায় একটি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ভারত। এরপর ৩৪ ও ৪৩ মিনিটে রান্ডাল জোড়া গোল করে নিউজিল্যান্ডকে ৩-০ তে এগিয়ে দেন।
প্রথমার্ধ শেষ হয় এই স্কোরলাইনে। দ্বিতীয়ার্ধে ভারত কিছু পরিবর্তন আনলেও খেলার মোড় ঘোরানো যায়নি। ৫৭ মিনিটে ক্রিস উড এবং ৭৪ মিনিটে লাচালান বেলিস গোল করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। যদিও খেলার শেষ দিকে একটি পেনাল্টি পায় নিউজিল্যান্ড, কিন্তু ভারতীয় গোলরক্ষক বিশাল কাইথ তা রুখে দেন। এই ম্যাচে ভারতের ডিফেন্স বারবার বিপাকে পড়েছে। আগামী ১৫ তারিখ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।









