আইপিএল ফাইনালই পাখির চোখ, জাতীয় দলে ফেরা নিয়ে কী বললেন রজত পতিদার?

আইপিএল ফাইনালে আরসিবি-কে নেতৃত্ব দিচ্ছেন রজত পতিদার। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে তিনি। জাতীয় দলে ফেরা নিয়ে কী বললেন এই তারকা ক্রিকেটার? জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-কে টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জেতানোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন রজচোটের কারণে একসময় মাঠের বাইরে থাকা পতিদার দুর্দান্তভাবে ফিরে এসে আরসিবি-র অধিনায়কত্ব করছেন এবং দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার (৩১ মে) ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পতিদার বলেন, “আমি এখন ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না। আমার মাথায় এখন এই বিষয়টা নেই।” তাঁর এই মরশুমের পারফরম্যান্স দেখে অনেকেই তাঁকে জাতীয় দলে ফেরানোর দাবি তুলেছেন, বিশেষ করে সূর্যকুমার যাদবের ফর্ম ভালো না থাকায় তাঁকে বিকল্প হিসেবেও দেখা হচ্ছে।

তবে পতিদারের সম্পূর্ণ মনোযোগ এখন আইপিএল ফাইনালে। গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জেতাই তাঁর একমাত্র লক্ষ্য। উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে একদিনের ম্যাচে অভিষেক হলেও, ২০২৪ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। ৬ ইনিংসে মাত্র ৬৩ রান করার পর গত দু’বছর ধরে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। এই মুহূর্তে তাঁর কাছে আইপিএল জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।