আইলিগে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামছে মহমেডান, প্রতিপক্ষ সুদেবা এফসি

Share:

অরূপ পাল, ১১ই মার্চঃ শনিবার আই লিগের নিয়মরক্ষার ম্যাচে প্রতিপক্ষ সুদেবা এফসির বিরুদ্ধে মাঠে নামছে মহমেডান স্পোটিং। আইলিগ জয়ের কোন আশা নেই মহমেডানের। কারণ, ইতিমধ্যেই আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে পাঞ্জাব। ফলে শনিবাসরিয় লড়াইটা শুধুই নিয়মরক্ষার।

নিয়মরক্ষার হলেও ম্যাচটিকে হালকা ভাবে নিতে নারাজ সাদাকালো কোচ।বরং তিন পয়েন্ট সংগ্রহ করাই লক্ষ্য  কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর। কোচের দায়িত্ব হাতে নিয়ে প্রথম ম্যাচে জয় পেলেও শেষ দুটি ম্যাচে জয় পায়নি সাদা কালো শিবির। তাই সুদেবার  বিরুদ্ধে তিন পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে উপরের দিকে জায়গা করে নেওয়াই লক্ষ্য মেহেরাজের।

প্রতিপক্ষ সুদেবা  এফসির দায়িত্বে রয়েছেন সদ্য ‘এ’ লাইসেন্স প্রাপ্ত  শঙ্করলাল চক্রবর্তী। চ্যাম্পিয়ন হতে না পারলেও মহমেডানের মতই এই  ম্যাচে শঙ্করলাল চক্রবর্তীরও টার্গেট শুধুই তিন পয়েন্ট।