চোপড়ায় ধর্ষণ কান্ডকে ঘিরে বিক্ষোভ

Share:

ইভিএম নিউজ ব্যুরো, ২১ জুনঃ (Latest News) ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাগান শ্রমিকদের। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগানের এক মহিলা শ্রমিক শৌচকর্ম করতে চা বাগানের গিয়েছিল।

অভিযোগ এলাকার এক যুবক ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলার চিৎকার চেঁচামেচি শুনে বাগানের অন্যান্য শ্রমিকরা ওই যুবককে ধরে ফেলে। এরপর ওই যুবক কোন রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায়। এর আগেও ওই যুবক একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এরপর ওই যুবকের শাস্তির দাবি কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে চা বাগানের শ্রমিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (EVM News)