শিবু হাজরার বিরুদ্ধে দায়ের ২য় ধর্ষণ মামলা | ‘নির্যাতিতার’ গোপন জবানবন্দি

2nd rape case filed against Shibu Hazra

Share:

ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: সন্দেশখালি মামলায় গ্রেফতার সন্দেশখালি-২ ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে থানায় দায়ের করা হলো ধর্ষণের মামলা। গত শনিবার ন্যাজাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় শিবুকে। বুধবার বসিরহাট মহকুমা আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় ওই নির্যাতিতার।

দেশজুড়ে তৈরি হতে চলেছে ৫৫০ টি অমৃত ভারত স্টেশন

তবে, এই প্রথম নয়। এর আগেও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুধু শিবু নয়। মোট ৩ জনের বিরুদ্ধে এই নয়া অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, সন্দেশখালি-২ ব্লকে শিবুর জায়গায় পদের দায়িত্ব সামলানোর জন্য সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে নির্দেশ দিয়েছে তৃণমূল।

sandeshkhali incident

বছর ছয়েক আগে সন্দেশখালি-২ ব্লকের সভাপতি করা হয়  শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে। স্থানীয়দের একাংশ অভিযোগ করে, সভাপতি হওয়ার পর থেকেই একের পর এক দুর্নীতি ও অপরাধমূলক কাজ করেছে শিবু। তবে, শিবুর নাম উঠে এসেছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের সূত্র ধরেই।

Advertisement of Hill 2 Ocean

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের অভিযানের পরেই শাহজাহান ‘বেপাত্তা’ হয়ে যাওয়ার পর শিবুও নিখোঁজ হয়ে গিয়েছিলো। মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে জমি দুর্নীতি সহ তার উপরে বহু অভিযোগ উঠেছে। শনিবার গ্রেফতারির পরেই শিবুকে ঘিরে স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখিয়েছে। শুধু তাই নয়। থানার সামনে শিবুকে দেখে ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। ইভিএম নিউজ