সুতির মহেসাইল এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি বাইকের সংঘর্ষে মৃত ১ আহত ৪

Panihati Body Recover

Share:

ব্যুরো নিউজ , ১০ এপ্রিল : সুতির মহেসাইল অঞ্চলের এক নম্বর এলাকায় বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বাইক নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। আহত হয় চারজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় জোরে বাইক নিয়ে যাওয়ার সময় দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটে।

কেজরীওয়াল এবার গেলেন সুপ্রিম কোর্টে

Advertisement of Hill 2 Ocean

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা

যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতির মহেসাইল অঞ্চলের এক নম্বর ধলারামচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর অনুযায়ী, আহতদের উদ্ধার করে মহেসাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে, পুলিশ সকলের পরিচয় জানার চেষ্টা করছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সুতি থানার আইসি প্রসুন মিত্র সহ বিশাল পুলিশবাহিনী। এখনও তদন্ত চলছে। পুলিশের তরফ থেকে নজরদারি থাকা সত্ত্বেও প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় অনবরত ঘটছে প্রাণহানিও। তবে আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে, পুলিশ প্রশাসনের আরও শক্ত হাতে এই নজরদারি সামলানো উচিত।

https://youtu.be/5yrIqtzRxzE