ভূপতিনগরের ঘটনার মাঝেই ফের বিস্ফোরণ বঙ্গে

bomb rescue

Share:

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: এদিকে যেখানে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনার আঁচে উত্তাল রাজ্য- রাজনীতি, সেই আবহেই ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে। 
ভূপতিনগর কাণ্ডে রিপোর্ট তলব রাজ্যপালের
Advertisement of Hill 2 Ocean
জানা গিয়েছে, মাঠের আলের পাশে কাজ করছিলেন এক ব্যক্তি। কোদাল দিয়ে জমি খনন করছিলেন। সেই কাজ করার সময় হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় তড়িঘড়ি ছুটে আসেন মাঠে কর্মরত সকলে। এমনকি এলাকার অনেকেই ছুটে আসেন সেখানে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে সকলে। দ্রুততার সঙ্গে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে কবজি থেকে হাতটি উড়ে গিয়েছে ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে  মুর্শিদাবাদের দৌলতাবাদের চোয়াডাঙায়। 
 
ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। তবে মাঠের আলে তাজা বোমা কোথা থেকে এল সে এখনও জানা যায়নি। রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। 
https://youtu.be/8VBdCNBqTbU