বাড়ছে চাপ! বাবার ফ্ল্যাটের পর কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই

financial fraud case against Mahua

Share:

ব্যুরো নিউজ, ২৩ মার্চ: সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে হানা দেয় CBI । ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ -এর অভিযোগ সংক্রান্ত বিষয়ে আগেই দেওয়া হয়েছিল CBI তদন্তের নির্দেশ। সেই তদন্তে নেমেই এবার মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে তল্লাশি অভিযানে গোয়েন্দারা।

Advertisement of Hill 2 Ocean

১৪ ঘন্টা তল্লাশি, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

কিছুদিন আগেই অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার  অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে।  তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেন। BJP সাংসদ নিশিকান্ত দুবে এই প্রসঙ্গে লোকসভায় এথিক্স কমিটির কাছে অভিযোগ জানিয়েছিলেন। এরপর এথিক্স কমিটির তদন্ত করে এবং তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। সেই ঘটনার তদন্তভার গিয়েছিল CBI-এর হাতে। সূত্রের খবরে জানা গিয়েছে, CBI এই মামলাতেই তদন্ত চালাতে মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে পৌঁছেছে।

প্রশান্ত কিশোরকে নিয়ে বাড়াবাড়ি করা হয়, অভিষেকের মন্তব্য ঘিরে জল্পনা

কিন্তু এখানেই শেষ নয়, মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে তল্লাশি অভিযানের পাশাপাশি কৃষ্ণনগরে হানা দেয় সিবিআই কর্তারা।  কৃষ্ণনগরে সিদ্ধেশ্বরী তলায় মহুয়ার বাসভবনে হানা দেয় ৫ জন সিবিআই আধিকারিক। তার বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। তবে সূত্রের খবর সেই বাড়িতে নেই মহুয়া মৈত্র।  জানা গিয়েছে, তিনি নির্বাচনী প্রচারে অন্যত্র রয়েছেন তিনি। এও জানা গিয়েছে সকাল পর্যন্ত করিমপুরের বাড়িতে ছিলেন মহুয়া। তবে সিবিআই কর্তারা সিদ্ধেশ্বরী তলার বাড়ি থেকে করিমপুরের বাড়িতে যাবেন কি না সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।