তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়িতে বিস্ফোরণ | জখম প্রধানের ছেলে

ex-trinamool-chiefs-house-blasted

Share:

ব্যুরো নিউজ, ৯ মার্চ:  তৃণমূলের প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের বাড়িতে বাজি বিস্ফোরণ। ঘটনায় আহত তার ছেলে।

গতকাল সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের ফুলতলা দাসপাড়া এলাকায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় ছুটে আসে সেখানকার মানুষ। এরপরই দেখা যায় বিস্ফোরণে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে আহত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তার হাতের আঙ্গুলগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

নির্বাচনী প্রচারে মালদায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Advertisement of Hill 2 Ocean

তবে কোথা থেকে এতো বাজি  প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে এলো তা নিয়েই উঠছে প্রশ্ন। একাধিক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বাজি তৈরি ও বাজি বিক্রিতে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু এরপরেও এতো বাজি কি ভাবে তার বাড়িতে আনা হল এবং তা কি উদ্দেশ্যে সেই প্রশ্ন রয়েই যাচ্ছে।

জানা গিয়েছে, ওই বাজি গুলি নিয়ে এসেছিলেন প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে, সেই বাজি গুলি এনে তিনি সে গুলি রোদেও দিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে এত বাজি বাড়িতে মজুত করা হল তা খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি কি ভাবেই বা ঘটল বিস্ফোরণ তারও তদন্ত শুরু করেছে পুলিশ।