‘মমতার আশ্রয়েই রয়েছে রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী… গ্যাং’

Shuvendu Adhikari

Share:

ব্যুরো নিউজ, ১৭ এপ্রিল: মমতার আশ্রয়ে রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী ভারত বিরোধী… গ্যাং : শুভেন্দু।

‘মির্জা’ নিয়ে কি বলছেন অঙ্কুশ?

কলকাতার ইকোপার্কে রাম নবমী পুজো ও উৎসবের সূচনায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে ভব্য রথের পুজো  করেন তিনি। এদিন সকলের মঙ্গল কামনায় বলেন, প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, সবার মঙ্গল হোক এই প্রার্থনা করি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর সিপিএম

‘লু’ থেকে রক্ষা করবে জিভে জল আনা রেসিপি ‘পিঁয়াজ কি কারি’, খেতে হবে অতুলনীয়!

https://youtu.be/OzEv4V8L_U8

এর পাশাপাশি এদিন রাম নবমিকে কেন্দ্র করে যাদবপুরে সমস্যার প্রশ্ন করায় শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন। তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় কটাক্ষ করেন তিনি। এমনকি সংবিধান বিরোধী, ভারত বিরোধী… গ্যাংদের আশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ শানায় তিনি। তিনি বলেন, ওখানে রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী ভারত বিরোধী… গ্যাং থাকে। এর আগেও ওখানে র‍্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার ঘটনায় যুব মোর্চার প্রতিবাদে গিয়েছিলেন  শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর গাড়ির সামনে মাওবাদি পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়, সে খটনা মিডিয়ায় প্রচার হয়েছে। স্বাভাবিকভাবেই এই রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী ভারত বিরোধী … গ্যাং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এর পরেই এই ঘটনায় বামেদের কটাক্ষ করে তিনি বলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর হচ্ছে সিপিএম। যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চিনে থাকেন।