শিলিগুড়ির  একাধিক রাস্তা ভেঙে ফেললো শিলিগুড়ি পুরনিগম

Share:

ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ (Latest News) শিলিগুড়ির SF রোডে রাস্তা দখলমুক্ত করতে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম। ভেঙে ফেলা হয় সমস্ত অবৈধ নির্মাণ।

বৃহস্পতিবার, সকাল থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে শিলিগুড়ি পুরনিগম। এসএফ (SF) রোডে রাস্তার ওপরে তৈরি অবৈধ নির্মান  জেসিবি (JCB) এর মাধ্যমে ভেঙে দেওয়া হয়। ড্রেনের স্ল্যাব বন্ধ করেও বেশ কিছু ব্যবসায়ীরা অবৈধভাবে নির্মান করেছিল। সেই সমস্ত নির্মান এদিন ভেঙে দেওয়া হয়। পুর আধিকারিকের উপস্থিতিতে পুরনিগমের কর্মীরা এই নির্মাণ ভেঙে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়ন করা ছিল পুলিশবাহিনী। (EVM News)