উত্তপ্ত ব্যারাকপুর! অর্জুন সিং-কে দেখে ‘গো ব্যাক’! অর্জুনকে প্রকাশ্যে ‘হুমকি’!

Murder 'threat' to Arjun Singh

Share:

ব্যুরো নিউজ, ২০ মে : আজ রাজ্যে পঞ্চম দফা নির্বাচন ব্যরাকপুর, হাওড়া, হুগলী, শ্রীরামপুর, কলকাতা উত্তরে ভোর গ্রহন। এর মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর!

এবার কি তবে ভিসা ছাড়াই যাওয়া যাবে রাশিয়া?

অভিযোগ ওঠে, ভোট পরিদর্শনে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই সময় তাকে ঘিরে ফেলে একদল যুবক। অর্জুন সিং-এর উদ্দেশ্যে তারা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে। ঘটনায় পরিস্থিতি ওঠে চরমে।

এরই মধ্যে প্রকাশ্যে অর্জুন সিং-কে হুমকি দিতে শোনা যায়। এমনকি এক বিজেপি কর্মী ভোট দিতে জাচ্ছিলেন সে সময় সেই মহিলার ওপর হামলা চালানো হয়। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

গোটা ঘটনায় অর্জুন সিং এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলতেই, ওই যুবক রোষে ফেটে পড়েন। রীতিমত অর্জুন সিং -এর দিকে তেড়ে আসেন। প্রকাশ্যে ওই যুবক অর্জুন সিং-কে হুমকিও দেন। তাকে বলতে শোনা যায়, কোন মহিলাকে আমি মেরেছি বলুন। আমি ক্রিমিন্যাল? কে বলছে আমাকে ক্রিমিন্যাল? অর্জুন সিং আমার নাম বনি। কী করবি? কিচ্ছু করতে পারবি না।  একদম বাড়াবাড়ি করবি না। ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অর্জুন সিং।

BJP Helpline

https://youtu.be/dIqljnIwK7w