সৎ মায়ের হাতে প্রাণ হারালো ১৪ বছরের তুলসী । দেখুন কি ঘটেছে ?

সৎ মায়ের হাতে প্রাণ হারালো তুলসী

Share:

ব্যুরো নিউজ ২৫ অক্টোবর : ওডিশার নয়াগড় জেলার পোড়াশাহি গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ও নির্মম ঘটনা, যেখানে মাত্র একটি দই বড়া খাওয়ার কারণে প্রাণ হারাতে হল ১৪ বছরের এক কিশোরীকে। কিশোরীটির নাম তুলসী। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী, সৎ মা মন্দা তাকে না জানিয়েই দোকান থেকে এক প্লেট দই বড়া কিনে খেয়েছিল বলে তুলসীকে বেধড়ক মারধর করেন। তার ফলেই বেঘোরে প্রাণ যায় কিশোরীর।

কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলাঃ দুই সেনা শহিদ, আহত তিনজন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ।

মন্দা প্রায়ই নানা অজুহাতে তুলসীর উপর শারীরিক অত্যাচার চালাতেন। তুলসীর আত্মীয়  ব্রজবন্ধু সোয়াইন জানিয়েছেন, মন্দার অত্যাচার এতটাই ছিল যে, রোজই তুলসী মারধরের শিকার হত। ঘটনার দিন ব্রজবন্ধু তুলসীকে ২০ টাকা দিয়েছিলেন দই বড়া কেনার জন্য, যা মন্দা তাকে দেননি। অভিযোগ, এই ২০ টাকাতেই দই বড়া কিনে খেয়েছিল তুলসী। মন্দা এই খবর জানতে পেরে উত্তেজিত হয়ে তুলসীকে নির্মমভাবে মারতে শুরু করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডানার দাপটে আতঙ্কে বন্ধের সিদ্ধান্ত নিল পুরীর জগন্নাথ মন্দির!

স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার সময় তুলসীর বাবা উপস্থিত ছিলেন না বলে দাবি করা হলেও, তার আচরণও সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, নিয়ম মাফিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং সৎ মাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং প্রমাণ সংগ্রহের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।