ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৬: উপনির্বাচনে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রতীক বদল ঘিরে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি ভোটপ্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর তিন-চার রাউন্ড ভোট গণনার পর থেকেই কারচুপি করা হয়েছে। একটি অফিস থেকে এই কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ভোটের আগেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। ভোটের পর ৫০-এর বেশি কর্মী খুন এবং ৪৪ জন শিশু-সহ মহিলা ধর্ষণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, মাঝরাতে বাড়িতে হামলা চালানো হয়েছে এবং ১৪ হাজার কর্মীর বিরুদ্ধে FIR করা হয়েছে।নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মমতা বলেন, তিনি ‘হাউস অ্যারেস্ট’-এর অবস্থায় রয়েছেন। তাঁর অভিযোগ, ‘মধ্যরাতে গণতন্ত্রের হত্যা’ হয়েছে। বিজেপিকে দেশ থেকে বিদায় করার আহ্বান জানান তিনি।উপনির্বাচন প্রসঙ্গে মমতা জানান, নন্দীগ্রামে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন। রেজিনগর নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। একইসঙ্গে তৃণমূলের প্রতীক ‘জোড়া ফুল’ কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মমতা।
রাহুল গান্ধীর সঙ্গে গতকাল কথা হয়েছে বলেও জানান তিনি। মমতার বক্তব্য, তাঁরা সবাই একসঙ্গে থাকবেন এবং একসঙ্গে লড়াই করবেন। বিজেপির কাছে আত্মসমর্পণ করবেন না বলেও স্পষ্ট করেন তিনি। ‘সিস্টার পার্টি’কে সমর্থনের কথা জানিয়ে বিজেপিকে সমর্থন করা হবে না বলে মন্তব্য করেন মমতা।শেষে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে তাঁদের পাশে থাকার আবেদন জানান তিনি। মমতার দাবি, ‘কিছুদিনের মধ্যেই দিল্লি হবে টলমল।’








