কোচবিহারে ২৫ বিঘা জমিতে অবৈধ গাঁজা চাষ নষ্ট করল পুলিশ

কোতোয়ালি থানার পুলিশ কোচবিহারের পাটছড়ায় ২৫ বিঘা জমিতে অবৈধ গাঁজা চাষ নষ্ট করল। নেশামুক্ত সমাজ গড়তে পুলিশের তৎপরতা।

Share:

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: কোচবিহারে অবৈধ মাদক চাষের বিরুদ্ধে এক বিশাল অভিযান চালাল কোতোয়ালি থানার পুলিশ।

কোচবিহারেরে ১ নম্বর ব্লকের পাটছড়া এলাকায় প্রায় ২৫ বিঘা জমিতে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে পাটছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধার করে। প্রশাসনের কাছ থেকে খবর পাওয়া গেছে, উদ্ধার করা সমস্ত গাঁজা গাছগুলোকে নষ্ট করা হয়েছে এবং এই মাদকচক্রের সাথে যুক্ত সমস্ত অপরাধীদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনায় গোটা পাটছড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। কোতোয়ালি থানার এএসআই উত্তম দেবনাথের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।