যশোর রোডে ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

Share:

ব্যুরো নিউজ ৯ নভেম্বর : শুক্রবার গভীর রাতে বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। যশোর রোডে ফের একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। বাইকে বাড়ি ফেরার পথে বছর ২৫ শুভজিৎ সরকার ও ৩০ বছরের সন্দীপ ঘোষ দুর্ঘটনায় নিহত হন।

এইবার বাড়িতে বানান চিকেনের সুস্বাদু রেসিপি চিকেন রেজালা

স্থানীয়দের দাবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা

ট্রাকটি বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই শুভজিৎ মারা যান। পুলিশ এসে গুরুতর আহত সন্দীপকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ একটি ভ্যান রাস্তার ওপর উঠে আসায় বাইকটি নিয়ন্ত্রণ করতে বাঁ দিকে সরে যাওয়ার চেষ্টা করেন তারা। ঠিক তখনই ট্রাকটি পেছন থেকে ধাক্কা মারে এবং দুজনই ছিটকে পড়েন। স্থানীয়দের অভিযোগ, যশোর রোডে নিয়মিত ট্রাকগুলির বেপরোয়া চলাচলের জন্যই এমন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়শই ঘটে। মাত্র দুদিন আগেও এই সড়কেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন আরেক মহিলা।

মালদহে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রাণ হারালেন তিনজন

এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, যশোর রোডকে যেন মরণফাঁদে পরিণত করা হয়েছে। তারা রোডের দ্রুত সম্প্রসারণের দাবি তোলেন এবং পুলিশের কার্যকারিতাকে নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয়দের দাবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে এ ধরনের দুর্ঘটনা থামবে না।

https://youtu.be/6qUzRqZ9pXE?si=tk2XGx0SdcgyitzZ