উত্তরবঙ্গ থেকে একমাত্র গৌতম দেব TMC কোর কমিটিতে, ক্ষোভ প্রকাশ পার্থপ্রতিমের

তৃণমূলের নতুন কোর কমিটিতে উত্তরবঙ্গ থেকে একমাত্র গৌতম দেবের স্থান। দলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলের পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত কমিটি ভেঙে নতুন কোর কমিটি ঘোষণা করেছেন। এই নতুন কমিটিতে উত্তরবঙ্গের নেতাদের কার্যত ব্রাত্য রাখা হয়েছে। আটটি জেলার মধ্যে একজনও মূল কমিটিতে স্থান পাননি। তবে একমাত্র উত্তরবঙ্গের নেতা হিসেবে গৌতম দেবকে তৃণমূলের কোর কমিটিতে রাখা হয়েছে। দলের এই সিদ্ধান্তে উত্তরবঙ্গের একাংশ নেতা ক্ষুব্ধ।

কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘উত্তরবঙ্গের আটটি জেলা থেকে একজনও যোগ্য ব্যক্তি নেই। রাজবংশী, আদিবাসী, সংখ্যালঘু, সংখ্যাগুরু। এখনও উত্তরবঙ্গের প্রতি এত অবহেলা। আর কত?’ তিনি প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গে তৃণমূলের সবচেয়ে ভালো ফল করা সত্ত্বেও কেন নেতাদের এই উপেক্ষা। এই ঘটনায় দলের অন্দরে অসন্তোষ বাড়ছে এবং উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে এটি একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।