ক্যানসারের বিরুদ্ধে হিনা খানের অদম্য লড়াই

hina-khan-lost-her-eyelashesh-because of cancer

Share:

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে হিনা খানের শরীরে। বর্তমানে তিনি কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন, যা সহজ নয়। তবে ক্যানসারের তৃতীয় ধাপে পৌঁছেও তার মানসিক শক্তি অপরিবর্তিত রয়েছে। এই কঠিন সময়েও নতুন উপসর্গের সম্মুখীন হয়েছেন তিনি—কেমোথেরাপির ফলে তার একটি চোখের পাতা হারিয়ে গেছে।

সলমনের শোক ও উদ্বেগঃ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর কেমন আছেন ‘ভাইজান’?

কি শেয়ার করলেন অভিনেত্রী

হিনা তার ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করে জানান, “আমার শক্তির একটি উৎস রয়েছে। আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল একগুচ্ছ লম্বা এবং সুন্দর পাতা। এখন শুধুমাত্র একটি পাতা বাকি রয়েছে, যা শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করছে।”হিনার জীবনের গল্প সত্যিই সিনেমাকেও হার মানায়।

কবে থেকে চালু হবে দমদম ক্যান্টনমেন্টে মেট্রোর নতুন যাত্রা?

যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে, এবং হিনার জীবনে একটি বড় বিপর্যয় নেমে এসেছে—তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। এক মুহূর্তেই যেন সবকিছু বদলে গেছে।হিনা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, পরে সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন। বর্তমানে ৩৬ বছরের হিনা স্টেজ ৩ স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন।

https://www.youtube.com/live/uwZPaIRDLRw?si=GjHEvjbW_lDlL56X