জীবনতলায় পুলিশের বড়সড় সাফল্য, ‘আলা’-র মধ্যে লুকানো ১২৪ সেমি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Share:

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালি কাছারিঘাট এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের সাফল্য। পুলিশ সূত্রে জানা যায়, রাতে খবর আসে, এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। আজিজুল মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌখালি কাছারিঘাটে রাস্তার পাশে একটি ‘আলা’-র মধ্যে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে।

পুলিশের দাবি, সেখান থেকে প্রায় ১২৪ সেন্টিমিটার লম্বা একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আজিজুল মোল্লার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে PC Prayer-সহ আদালতে পেশ করা হবে।