প্রয়াত বিজেপি নেতা মনীষ শুক্লার বাবাকে হোয়াটসঅ্যাপে হুমকি, চাঞ্চল্য ব্যারাকপুরে

প্রয়াত বিজেপি নেতা মনীষ শুক্লার বাবাকে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা। চাঞ্চল্য ব্যারাকপুরে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: প্রয়াত বিজেপি নেতা মনীষ শুক্লার বাবা চিকিৎসক চন্দ্রমণি শুক্লাকে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর এলাকায়। গতকাল ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক কৌস্তভ বাগচীর সাংবাদিক সম্মেলনের পর চন্দ্রমণি শুক্লা একটি সাংবাদিক বৈঠক করেন। এরপরই তাঁর হোয়াটসঅ্যাপে দুটি ভয়েস মেসেজ আসে। যেখানে তাঁকে নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথা না শোনার বার্তা দেওয়া হয়। ওই মেসেজে আরও দাবি করা হয় যে, মন্ত্রী অর্জুন সিং টিটাগড় পুরসভার চেয়ারম্যান পদে বসানোর যে আশ্বাস দিয়েছিলেন, তা পূরণ হবে না।

পাশাপাশি ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর সঙ্গে শত্রুতা না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকি প্রয়াত মনীষ শুক্লার পারিবারিক সংস্কার নিয়েও প্রশ্ন তোলা হয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন চন্দ্রমণি শুক্লা। মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এই হুমকি বার্তাগুলির পর তিনি অবিলম্বে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।