ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী দুই বিজেপি প্রার্থী হাসিরানি রথ ও শাখারভ সরকার আজ বিধানসভায় শপথ গ্রহণ করেছেন। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু তাঁদের শপথবাক্য পাঠ করান। এই শপথগ্রহণের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে ২০৯-এ দাঁড়িয়েছে। পুজোর পর এই শপথ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত দুই বিধায়ককে শুভেচ্ছা জানান। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও হাসিরানি ও শাখারভকে অভিনন্দন জানিয়েছেন।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিকে ‘সংখ্যালঘু-বিরোধী’ তকমা দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, “অনেকেই বিজেপিকে সাম্প্রদায়িক বলে রাজনীতি করে। কিন্তু রেজিনগরে ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন, যার মধ্যে ৩৫ হাজার সংখ্যালঘু পরিবারের সদস্য।” তিনি আরও জানান, সরকার চালানোর ক্ষেত্রে বিজেপি প্রয়োজনের উপর জোর দেয় এবং রেজিনগরে ৭৫ হাজার ভোটে বিজেপি প্রার্থীর জয় এই তারই প্রমাণ।








