পাস দুর্নীতি কাণ্ডে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনকে লালবাজারে তলব

পাস দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে তলব লালবাজারের। পুজো পাসের জালিয়াতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে।

Share:

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬:  প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে পাস জালিয়াতি মামলায় তলব করল লালবাজার। সূত্রের খবর, পুজো পাসের দুর্নীতি কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি পুজো ই-পাস মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা সেল। ইডির জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময়ই তাঁকে গ্রেপ্তার করা হয়। মমতা সরকারের আমলে তথ্য সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের পাস দুর্নীতির অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি সরাসরি যুক্ত বলে দাবি তদন্তকারীদের।

‘মাস আর্ট’ প্রতারণা মামলায় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা শাখা। এই মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তদন্ত শুরু করেছে ইডি। সেই সূত্রেই এবার ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনকে তলব করা হয়েছে। তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন আদালতে। এবার দুর্নীতির জাল কতটা গভীরে, তা মধুছন্দার জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এই তলবের ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।