ব্যুরো নিউজ,১৮ অক্টোবর:শাসকদল অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাবিরুল ইসলাম তোলাবাজির অভিযোগ করেছেন খোদ পুলিশের বিরুদ্ধে । বিরোধীরা তো নিয়মিতভাবে কলকাতা পুলিশের সমালোচনা করেই আসছে, কিন্তু শাসকদলের নেতারই এ ধরনের অভিযোগ বিষয়টিকে আরও তীব্র করে তুলেছে।
শিলিগুড়ি হাসপাতালে সদ্যোজাতের মৃতদেহ উধাওঃ ক্ষোভ পরিবারের
দলের জন্য অস্বস্তিকর অবস্থা
ভাঙড়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বর্তমানে কলকাতা পুলিশের হাতে রয়েছে। ভাঙড়, কাশীপুর ও কেএলসি থানাকে ভেঙে গড়ে তোলা হয়েছে নতুন ৯টি থানা। সেই অবস্থায় পুলিশকে উদ্দেশ্য করে সাবিরুল ইসলাম বলেন, জমির উপর আবাসন তৈরির ক্ষেত্রে পুলিশ সমস্যা তৈরি করছে এবং সাধারণ মানুষকে বিপাকে ফেলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙড়ের নলপুকুরে একজন ব্যক্তির পৈতৃক জমিতে আবাসন তৈরি হচ্ছে, যার বৈধ কাগজপত্র রয়েছে। তবুও, পুলিশ ঠিকাদারদের থানায় নিয়ে যাচ্ছে এবং জমির মালিককে থানায় হাজির হতে বলছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হতেই সাবিরুল ইসলাম ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।
সোদপুর থেকে ধর্মতলাঃ জুনিয়র ডাক্তারদের ন্যায় বিচার যাত্রা
তিনি বলেন, “কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ে নির্মাণ কাজের জন্য টাকা দিতে হচ্ছে।” সাবিরুল ইসলাম মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, “ভাঙড়ের সাধারণ মানুষ যাতে ঘর বা দোকান করতে গিয়ে পুলিশি বাধার মুখে না পড়েন, সেদিকে নজর দেওয়া হোক।” এছাড়া, কিছুদিন আগে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও কলকাতা পুলিশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগগুলোর প্রেক্ষিতে এখন পুলিশকে নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে, যা দলের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে।
https://youtu.be/KvpVhOAA22M?si=Ji93TMO7FmyzLtfp








