ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬ : পশ্চিমবঙ্গে ধর্মীয় স্বাধীনতা ও সনাতন সংস্কৃতি রক্ষার প্রসঙ্গ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “ধর্ম পালন করতে কেন আদালতে যেতে হবে?”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়েছে। তাঁর দাবি, বর্তমানে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসেছে এবং ‘নেশন ফার্স্ট’ নীতিকে সামনে রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, গত ছয় বছর ধরে তিনি রাষ্ট্রবাদের পক্ষে কাজ করছেন। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদ গঠনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন মঠ, মন্দির ও সন্ত সমাজকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলেই লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে গীতাপাঠের মতো কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া সরকারের প্রধান কর্তব্য। পশ্চিমবঙ্গের মাটিতে ভারত মাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেন তিনি। পাশাপাশি নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করাকেও সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেন শুভেন্দু।









