ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ সব পূর্বাভাস ব্যর্থ করে অবশেষে কেরালায় প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । মৌসম ভবনের দেওয়া পরপর চারটি পূর্বাভাস ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় আবহাওয়া দফতর কেরালায় বর্ষা শুরুর ঘোষণা করেছে, যা তীব্র দাবদাহের মাঝে স্বস্তি এনে দিয়েছে গোটা দেশে। যদিও এবার এর আগমন ১ জুনের স্বাভাবিক তারিখের চেয়ে তিন দিন দেরিতে হয়েছে। IMD- র মতে, আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু দ্রুত গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে অগ্রসর হবে। আগামী সাত দিন কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ছোঁয়া দেখা গেল ।
আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আজ শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া, হুগলী, এবং মুর্শিদাবাদ জেলায় আছড়ে পড়বে ব্যাপক ঝড়-বৃষ্টি। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। যদিও এই বৃষ্টি খুব একটা স্বস্তি বয়ে আনবে না। উল্টে গরমের মাত্রা আরো কয়েক ধাপ বাড়িয়ে দেবে। যার ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াস হতে পারে। সকালের দিকে আকাশ মূলত রৌদ্রোজ্জ্বল থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে এবং দুপুরের পর বজ্রঝড় বা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৭১% এবং দক্ষিণ দিক থেকে ঘণ্টায় প্রায় ৭ মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সর্বোচ্চ ইউভি ইনডেক্স ১১ থাকার কারণে দুপুরের দিকে তীব্র রোদের অনুভূতি হবে।
তবে আগামী কয়েকদিনের মধ্যে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। উত্তরবঙ্গের কথা বললে, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।
এদিকে অবশেষে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এসে গেছে, যদিও এবার এর আগমন ১ জুনের স্বাভাবিক তারিখের চেয়ে তিন দিন দেরিতে হয়েছে। IMD- র মতে, আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু দ্রুত গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে অগ্রসর হবে। আগামী সাত দিন কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি ওড়িশা, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি এবং তেলেঙ্গানাসহ ২৪টি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং প্রবল হাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।








