বিশ্ব স্তন্যপান সপ্তাহে কলকাতার ত্রিপুরা ভবনে বৃক্ষরোপণ, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগ

বিশ্ব স্তন্যপান সপ্তাহে কলকাতার ত্রিপুরা ভবনে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে বৃক্ষরোপণ। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার। প্রধানমন্ত্রীর আহ্বানে পরিবেশ রক্ষা।

Share:

ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ বিশ্ব স্তন্যপান সপ্তাহ (১ আগস্ট থেকে ৭ আগস্ট) উপলক্ষে গত ২ আগস্ট কলকাতার প্রিটোরিয়া স্ট্রিট স্থিত ত্রিপুরা ভবনে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগটি গ্রহণ করে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। অনুষ্ঠানে সদর জেলা কমিটির উপদেষ্টা তথা বিধায়ক ও মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। ত্রিপুরা ভবনের কর্মচারীরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। প্রত্যেকেই মায়ের দুধ পান করে বড় হয়, এই চিরন্তন সত্যকে স্মরণ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ‘এক পেড় মা কে নাম’ আহ্বানে সাড়া দিয়েই এই বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় জানান, ‘ তিনি গত আট বছর ধরে কলকাতার প্রিটোরিয়া স্ট্রিট ও সল্টলেক স্থিত ত্রিপুরা ভবনে বহু ফুল ও ফলের গাছ লাগিয়েছেন। ‘এক সাক্ষাৎকারে মনোজ বাবু ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রতিটি বিশেষ দিনের স্মৃতিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক, তেমনই বিশ্ব স্তন্যপান সপ্তাহের তাৎপর্যকেও তুলে ধরে। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়ের দুধের গুরুত্ব অপরিসীম, আর সেই ভবিষ্যতের জন্য প্রয়োজন একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ। এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে।