দুর্গাপুজো ২০২৬: দেবীর বিশেষ কৃপাধন্য এই ৫টি রাশি, সারাবছর আগলে রাখেন মা দুর্গা

দুর্গাপুজো ২০২৬-এ মা দুর্গার বিশেষ আশীর্বাদ পান ৫ রাশির জাতক। জ্যোতিষ মতে, মেষ রাশির মতো এই সৌভাগ্যবানদের জীবন হয় মসৃণ ও সমৃদ্ধ।

Share:

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর ২০২৬: রীতি মেনে দেবীর বোধন হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুর্গাপুজো ২০২৬। এই পুণ্য লগ্নে সৌভাগ্যের আশায় অনেকেই মা উমার আরাধনা করেন। বিশ্বাস করা হয়, দেবীর কৃপায় বছরভর জীবনের চলার পথ সুগম হয় এবং মনের সমস্ত ইচ্ছাপূরণ হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সময়ে কয়েকটি বিশেষ রাশির জাতক-জাতিকার উপর দেবীর আশীর্বাদ বর্ষিত হয়। মা দুর্গার অত্যন্ত প্রিয় এই ৫টি রাশির জাতকদের সারা বছর আগলে রাখেন দেবী। তাঁদের জীবন হয়ে ওঠে আরও মসৃণ ও সমৃদ্ধ।

জ্যোতিষ মতে, উমার অত্যন্ত প্রিয় রাশিগুলির মধ্যে অন্যতম হল মেষ। এই রাশির জাতক-জাতিকারা দেবীর বিশেষ আশীর্বাদধন্য হন। সারা বছর তাঁদের জীবনের চলার পথ অত্যন্ত মসৃণ থাকে। কর্মজীবনে আসে সাফল্য, ব্যক্তিগত জীবনে বজায় থাকে সুখ ও সমৃদ্ধি। পারিবারিক শান্তি ও সন্তান ভাগ্যও বেশ শুভ হয় তাঁদের। দেবীর কৃপায় তাঁদের জীবনে কোনও বড় বাধা আসে না এবং সকল কাজে তাঁরা সফলতা লাভ করেন। এই বিশেষ সময়ে মা দুর্গার আরাধনা তাঁদের জন্য আরও বেশি ফলদায়ক হয়ে ওঠে।

দ্বিতীয় রাশি হল মিথুন। এই রাশির জাতক-জাতিকারা দেবীর কৃপায় তাঁদের কঠোর পরিশ্রমের সুফল লাভ করেন। সারাবছরের নানা জটিলতার ঝক্কি থেকে মুক্তি পান তাঁরা। তৃতীয় রাশি সিংহ শক্তি ও ক্ষমতার নিরিখে অনেকটাই এগিয়ে, তাই এই রাশির জাতক-জাতিকারা দেবীর আশীর্বাদ পেয়ে আর্থিক সমস্যা থেকে রেহাই পান তাঁরা।

আর দুই রাশি হল বৃশ্চিক ও কুম্ভ। এরমধ্যে মা দুর্গার অত্যন্ত প্রিয় রাশি হল বৃশ্চিক, সারাবছর সুখশান্তিতে কাটবে দেবীকৃপায়। আর্থিকলাভের সম্ভাবনার সাথে সাথে ঋণমুক্তিরও সম্ভাবনা আছে। তাই এইসময়ে মনে ভক্তিভাব এনে দেবীর আরাধনা করা উচিত। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। তাঁদের দুর্গাপুজোর পরে সুসংবাদ পাওয়ার সম্ভবনা আছে। চাকরিক্ষেত্রে নানা সমস্যা মিটে যাবে। তাই এইসময়ে কুম্ভ রাশির দেবী আরাধনা করা খুব জরুরি।

এই সৌভাগ্যবান জাতকরা দুর্গাপুজোর এই পবিত্র সময়ে দেবীর কাছে প্রার্থনা করে নিজেদের জীবনকে আরও সুরক্ষিত ও সফল করে তুলতে পারেন। মনে করা হয়, এই সময় দেবীর কাছে করা প্রার্থনা দ্রুত ফল দেয় এবং তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ হয়।