জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা

Share:

ইভিএম নিউজ ব্যুরো, ২০ এপ্রিলঃ (Latest News) জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। আগামী ২৭ শে এপ্রিল আলিপুরদুয়ার জেলায়  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভার আয়োজন করলো জেলা তৃণমূল কংগ্রেসে নেতৃত্ব। এদিন আলিপুরদুয়ার কোর্স সংলগ্ন একটি বেসরকারি ভবনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক, জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন, আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃত্বরা।

অসম-বাংলা সীমান্ত বারবিশা হাই স্কুলে কুমারগ্রাম ব্লকের জনসভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কুমারগ্রাম ব্লকের এমকেএস শিবমন্দিরে পূজার্চনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে আলিপুরদুয়ার ১ নং ও ২ নং ব্লকের আয়োজিত জংশন নবীন ক্লাব ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। পর্যায়ক্রমে কালচিনিতে হিন্দি হাই স্কুলে আয়োজিত জনসভা এবং সবশেষে মাদারিহাট বীরপাড়া ব্লক এবং ফালাকাটা ব্লকের যৌথ উদ্যোগে গেরগেন্ডা নদীর ওপর আয়োজিত জনসভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবশেষে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। জেলায় অভিষেকের একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে রুদ্ধদ্বার প্রস্তুতি বৈঠক করলো তৃণমূল কংগ্রেসে নেতৃত্ব।(EVM News)