ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: ইজরায়েলের রাজনীতিতে এবার ক্ষমতা বদলের জোরালো সম্ভাবনা! প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলির সঙ্গে আরব রাজনৈতিক দলগুলির সম্ভাব্য জোট ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই জোট বাস্তবায়িত হলে ইজরায়েল রাষ্ট্রের অস্তিত্বই বিপদের মুখে পড়বে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন নেতানিয়াহু। তাঁর দাবি, ইসলামপন্থী দলগুলির উপর নির্ভরশীল সরকার দেশের ভিত থেকেই ইজরায়েলকে দুর্বল করে দেবে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনও পক্ষই ১২০ আসনের নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের হাতে রয়েছে ৪৮টি আসন। আরব-নেতৃত্বাধীন দলগুলির দখলে রয়েছে ১৯টি আসন। সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন।
এই পরিস্থিতিতে প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোটের সামনে আরব দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিরোধী শিবিরের মধ্যেও এই জোট নিয়ে মতপার্থক্য রয়েছে। কেউ আরব দলগুলির সমর্থন চাইছেন, আবার কেউ প্রকাশ্যে এই সমীকরণের বিরোধিতা করছেন।
অন্যদিকে, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন আইজেনকোট, যেখানে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন।
সব মিলিয়ে ইজরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক জটিল সমীকরণের মুখে। দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কি এবার সত্যিই অনিশ্চিত?










