শহরজুড়ে ২৫০টি পুলিশি চেকপোস্ট, ১৫ জন গ্রেফতার—নজিরবিহীন নিরাপত্তা অভিযান ঢাকাতে!

অনলাইন পেমেন্ট জালিয়াতির ঘটনা বাড়ছে। প্রতারকদের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। জানুন কীভাবে সুরক্ষিত থাকবেন।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ আর হামলার ঘটনায় কার্যত আতঙ্কের শহরে পরিণত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার গোটা শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে বসানো হয়েছে মোট ২৫০টি পুলিশি চেকপোস্ট।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রবিবারের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার থেকেই তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ি, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারাসহ একাধিক এলাকায় চলছে তল্লাশি।

বিশেষ করে সন্দেহজনক মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়িতে চালানো হচ্ছে কড়া নজরদারি। বাংলাদেশ টেলিভিশনের সামনেও বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। বনশ্রীতে সোমবার সকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। রবিবার রাতেই অন্তত ১৫টি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন পুলিশের প্রধান লক্ষ্য।