ঢাকায় আতঙ্কের বিস্ফোরণ! একের পর এক ককটেল হামলা, ফার্মগেটে বাসে আগুন

অনলাইন পেমেন্টে বাড়ছে জালিয়াতি! কীভাবে সুরক্ষিত থাকবেন? জানুন সহজ টিপস এবং প্রতারণার শিকার হলে কী করবেন।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের অশান্তির আগুন! সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর একাধিক এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘটনায় একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তেজগাঁও থানার পুলিশ। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনিরুজ্জামান।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন শিক্ষার্থীরা। জেলা জজ আদালতের সামনে বিস্ফোরণের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। শ্যামপুরেও বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এছাড়াও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ এবং রামপুরা-বনশ্রী এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একের পর এক হামলার নেপথ্যে কারা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। রাজধানীর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ।