আগুনে শেষ হাদিদ বোনেদের শৈশবের প্রাসাদ! ৩.২৫ একর জমি বিক্রি ৫৮ কোটি টাকায়

মালিবুতে দাবানলে ধ্বংস হওয়া গিগি ও বেলা হাদিদের প্রাক্তন বাড়ি ৬.৫ মিলিয়ন ডলারে বিক্রি। মালিবুতে দাবানলের পর এটি সর্বোচ্চ মূল্যের জমি বিক্রি।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: একসময় ছিল বিলাসবহুল প্রাসাদ, যেখানে কেটেছিল সুপারমডেল গিগি ও বেলা হাদিদের শৈশব। কিন্তু ভয়াবহ দাবানলে সেই বাড়ি আজ শুধুই স্মৃতি! এবার সেই পুড়ে যাওয়া প্রাসাদের জমিই বিক্রি হল ৬.৫ মিলিয়ন ডলারে, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ কোটি টাকা।

দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার মালিবুতে অবস্থিত এই সম্পত্তির নাম ছিল কার্বন ক্যানিয়ন এস্টেট। ২০২৫ সালের জানুয়ারিতে ভয়াবহ দাবানলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় প্রাসাদটি। একসময় প্রায় ৩৪.৯৯ মিলিয়ন ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত ছিল এই বিলাসবহুল বাড়ি।

গিগি ও বেলার মা ইয়োলান্ডা হাদিদ এবং তাঁর তৎকালীন স্বামী ডেভিড ফস্টার ২০০৭ সালে ৪.৫ মিলিয়ন ডলারে বাড়িটি কিনেছিলেন। পরে ২০১৫ সালে তাঁরা সেটি বিক্রি করে দেন। বাড়িটিতে ছিল ছ’টি শোবার ঘর, ১১টি বাথরুম, সুইমিং পুল, ব্যক্তিগত থিয়েটার এবং ওয়াইন সেলার।

১৫ এপ্রিল ২০২৬-এ সম্পত্তিটির ৩.২৫ একর জমি ৬.৫ মিলিয়ন ডলারে বিক্রি হওয়ার রেকর্ড হয়। অর্থাৎ প্রাসাদ নেই, রয়ে গিয়েছে শুধু জমি আর স্মৃতি!