সীতার হাতে অস্ত্র! সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন ‘আসল সীতা’ দীপিকা

রামায়ণে সই পল্লবীর সিতার যুদ্ধাভ্যাস নিয়ে প্রশ্ন! দীপিকা চিকলিয়া বলেন, বাল্মীকি বা তুলসীদাসের রামায়ণে এমন দৃশ্য ছিল না।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: পর্দায় সীতার হাতে অস্ত্র, অসুরদের বিরুদ্ধে লড়াই! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ সাই পল্লবীর এমন অ্যাকশন অবতার ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এবার এই বিষয়ে মুখ খুললেন ১৯৮৭ সালের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘রামায়ণ’-এর সীতা, অভিনেত্রী দীপিকা চিখলিয়া।

সূত্রানুযায়ী, সাই পল্লবীর অ্যাকশন দৃশ্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দীপিকা বলেন, বাল্মীকি ও তুলসীদাসের রামায়ণে এমন দৃশ্য তাঁর মনে পড়ে না। তবে বিষয়টি নিয়ে সরাসরি আপত্তি না জানিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, ভারতে রামায়ণের ৩০০-রও বেশি সংস্করণ রয়েছে। প্রতিটি সংস্করণেই গল্পের কিছু না কিছু পার্থক্য রয়েছে। তাই নির্মাতারা হয়তো অন্য কোনও রামায়ণ থেকে এই দৃশ্যের অনুপ্রেরণা নিয়েছেন।

উল্লেখ্য, ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী এবং রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সীতার যুদ্ধের দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের প্রশংসা যেমন মিলেছে, তেমনই উঠেছে প্রশ্নও।

মজার বিষয়, দীপিকা এখনও সম্পূর্ণ ছবিটি দেখেননি। দেওয়ালির পর ছবিটি দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। ফলে তাঁর এই মন্তব্যে ‘রামায়ণ’ ছবিকে ঘিরে বিতর্ক আরও উসকে গেল।