সন্তানের রক্ষাকর্ত্রী থেকে সূর্যের বোন! কে এই ছঠী মাইয়া? জানুন দেবীর অজানা কাহিনি ও মহিমা!

ছট পুজোয় ছঠি মায়ের কাহিনি, ইতিহাস ও মাহাত্ম্য জানুন। এই ব্রত পালনের মাধ্যমে সন্তান সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ হয়।

Share:

ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: ছটপুজো মানেই সূর্যদেবের আরাধনা, কঠোর উপবাস আর উদীয়মান ও অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন। কিন্তু এই মহাপুজোর অন্যতম প্রধান আরাধ্য দেবী ছঠী মাইয়া সম্পর্কে কতটা জানেন? কে তিনি? কেনই বা তাঁর কাছে সন্তানের দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনা করেন ভক্তরা?

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ছঠী মাইয়া হলেন ষষ্ঠী দেবী। প্রচলিত লোকবিশ্বাসে তিনি সূর্যদেবের বোন। আবার বিভিন্ন পৌরাণিক কাহিনিতে তাঁকে দেবসেনা এবং শিশুদের রক্ষাকর্ত্রী হিসেবেও উল্লেখ করা হয়।

একটি প্রচলিত পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাজা প্রিয়ব্রত ও রানি মালিনির সন্তান জন্মের পরই মারা যায়। শোকে ভেঙে পড়েন রাজদম্পতি। সেই সময় আবির্ভূত হন দেবী ষষ্ঠী। কথিত আছে, তাঁর আশীর্বাদেই সন্তান ফিরে পায় প্রাণ। এরপর থেকেই সন্তানের মঙ্গলকামনায় দেবীর আরাধনার প্রচলন শুরু হয় বলে বিশ্বাস।

মূলত বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে ছটপুজোর বিশেষ প্রচলন থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় এই উৎসব।

ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে ছঠী মাইয়ার পুজো করলে সন্তানদের মঙ্গল, দীর্ঘায়ু এবং পরিবারের সুখ-সমৃদ্ধি লাভ হয়।