ব্যুরো নিউজ, ২৩শে নভেম্বর ২০২৬ : চীনা গুপ্তচরবৃত্তির বিতর্কে জড়িয়ে পদত্যাগ করতে বাধ্য হওয়ার মাত্র দু’সপ্তাহের মধ্যেই ফের এনভিডিয়া র সিংহাসনে ফিরলেন জেনসেন হুয়াং। সোমবার কোম্পানির বোর্ড সর্বসম্মতভাবে তাঁকে আবারও প্রেসিডেন্ট, সিইও এবং বোর্ড মেম্বার হিসেবে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই গোটা প্রযুক্তি জগতে যেন ভূমিকম্প হয়ে গেল, আর শেয়ার বাজারে এনভিডিয়া র শেয়ার প্রি-মার্কেটেই প্রায় ২৭% লাফিয়ে উঠল!
গত ১২ নভেম্বর যে খবরে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল, সেই ঘটনার জেরেই এই নাটকীয় পতন ও উত্থান। সূত্রের খবর অনুযায়ী, জেনসেন হুয়াং-এর দুটি বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা সামনে আসে। তার মধ্যে একটি সম্পর্ক ছিল এমন এক ব্যবসায়ী মহিলার সঙ্গে, যাঁকে মার্কিন কর্তৃপক্ষ চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে নজরে রেখেছিল। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও এই বিতর্কের চাপে এনভিডিয়া র সহ-প্রতিষ্ঠাতাকে সিইও পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। মনে করা হচ্ছিল, বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা সংস্থার একটা যুগ শেষ হয়ে গেল।
কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। বরং এখান থেকেই শুরু হলো আসল টুইস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চাপ এবং বোর্ডের জরুরি বৈঠকের পর মাত্র ১১ দিনের মাথায় জেনসেন হুয়াং-কে ফিরিয়ে আনা হলো। বিশেষজ্ঞরা বলছেন, জেনসেন হুয়াং ছাড়া এনভিডিয়া অচল। তাঁর নেতৃত্বে সংস্থাটি GPU ও AI প্রযুক্তিতে বিশ্বে একচ্ছত্র আধিপত্য গড়েছে। তাঁর অনুপস্থিতিতে চীনা ক্রেতারা অর্ডার বাতিল করে, বিলিয়ন ডলারের ব্যবসা সংকটে পড়ে এবং বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়।
সেজন্য নেতৃত্বের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা রক্ষা এবং বাজারের আস্থা ফেরাতে বোর্ড দ্রুত সিদ্ধান্ত নেয়। এই প্রত্যাবর্তন কেবল পদে ফেরা নয়, বরং এনভিডিয়া ও জেনসেন হুয়াং যে একে অপরের পরিচয়, তারই প্রমাণ। এখন সকলের দৃষ্টি এখন এনভিডিয়ার শেয়ার কোথায় স্থির হয় এবং AI জগতে পরবর্তী চমক কী, তার দিকে।!









