SBI-HDFC-ICICI-তে RBI-র নজর! বদলাল না মূলধনের নিয়ম

এসবিআই, এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্ক D-SIB স্ট্যাটাস ধরে রাখল। RBI তাদের অতিরিক্ত মূলধনের শর্ত অপরিবর্তিত রেখেছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ তিন স্তম্ভ SBI, HDFC Bank এবং ICICI Bank। ফের এই তিন ব্যাঙ্ককেই Domestic Systemically Important Banks (D-SIBs) হিসেবে চিহ্নিত করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ২০২৬ সালের তালিকায় তাদের অবস্থান অপরিবর্তিত রাখার পাশাপাশি অতিরিক্ত মূলধন সংরক্ষণের নিয়মেও কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক।

RBI-র নির্ধারিত নিয়ম অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ঝুঁকিভিত্তিক সম্পদের ০.৮০ শতাংশ অতিরিক্ত Common Equity Tier-1 (CET1) মূলধন রাখতে হবে। HDFC Bank-এর ক্ষেত্রে এই হার ০.৪০ শতাংশ এবং ICICI Bank-এর ক্ষেত্রে ০.২০ শতাংশ।

এই অতিরিক্ত মূলধন Capital Conservation Buffer-এর বাইরে রাখতে হবে। মূলত কোনও বড় ব্যাঙ্ক আর্থিক সংকটে পড়লে যাতে দেশের সামগ্রিক ব্যাঙ্কিং ব্যবস্থায় তার প্রভাব না পড়ে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

RBI-র মূল্যায়ন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, D-SIB হল এমন ব্যাঙ্ক, যাদের আর্থিক বিপর্যয় দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই এই ব্যাঙ্কগুলির জন্য রয়েছে বাড়তি মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা।