ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ফ্যাশন সেন্সে মুগ্ধ অনুরাগীরা! আগামী ছবি ‘ঈথা’-র প্রচারে এবার একেবারে রাজকীয় সাজে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Raw Mango-র তৈরি নজরকাড়া সানসেট অরেঞ্জ শাড়ি। আর সেই শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য! মূল্য প্রায় ১ লক্ষ ৯৪ হাজার ৮০০ টাকা।
শাড়িটির বিশেষ আকর্ষণ সূক্ষ্ম ঝরদোজির কাজ। গোটা শাড়িতে ছড়িয়ে রয়েছে সোনালি আশরফি মোটিফ। পাশাপাশি আঁচলে রয়েছে কুনিয়া ফুলের নকশা এবং সোনালি কিরণ ফ্রিঞ্জ বর্ডার। শাড়ির সঙ্গে মানানসই ফুলহাতা ব্লাউজেও রয়েছে নজরকাড়া সোনালি কারুকাজ।
শুধু পোশাক নয়, গয়নার নির্বাচনেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। সোনালি চোকার, ঝুলন্ত কানের দুল, আংটি, বাজুবন্ধ এবং নথে শ্রদ্ধার সাজ পেয়েছে এক অনন্য মারাঠি আভিজাত্য। খোলা ঢেউখেলানো চুল এবং হালকা মেকআপে সম্পূর্ণ হয়েছে তাঁর লুক।
লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ঈথা’ ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে বিখ্যাত লাবণী শিল্পী বিঠাবাইয়ের চরিত্রে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ৪ ডিসেম্বর ২০২৬।









