সইফের লাইব্রেরি দেখে মুগ্ধ! বিশ্বজুড়ে ৫ অসাধারণ পাঠাগানা

সইফ আলি খানের ইস্ট ইন্ডিয়া ক্লাব লাইব্রেরির ঝলকের পর জানুন অস্ট্রিয়ার অ্যাডমন্ট অ্যাবে-সহ বিশ্বের মনোমুগ্ধকর লাইব্রেরির কথা।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: বই পড়ার নেশা যাঁদের রয়েছে, তাঁদের কাছে লাইব্রেরি মানেই এক অন্য জগৎ। আর সেই জগতেরই এক ঝলক দেখিয়ে সম্প্রতি অনুরাগীদের মুগ্ধ করলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। লন্ডনের ঐতিহ্যবাহী ইস্ট ইন্ডিয়া ক্লাবের লাইব্রেরিতে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা। ছবিতে তাঁকে মইয়ে উঠে উঁচু তাক থেকে বই খুঁজতে দেখা গিয়েছে। তাঁর এই পোস্ট ঘিরেই নতুন করে চর্চায় এসেছে বিশ্বের কয়েকটি অসাধারণ লাইব্রেরি।

দেখে নেওয়া যাক এমন পাঁচটি মনোমুগ্ধকর পাঠাগানা—

১. অ্যাডমন্ট অ্যাবে লাইব্রেরি, অস্ট্রিয়া: ১৭৭৬ সালে সম্পূর্ণ হওয়া এই লাইব্রেরি বারোক স্থাপত্যের অপূর্ব নিদর্শন। রয়েছে প্রায় ৬০ হাজার বই।

২. স্ট্রাহভ লাইব্রেরি, প্রাগ: ঐতিহাসিক থিয়োলজিক্যাল ও ফিলোজ়ফিক্যাল হলের জন্য বিখ্যাত এই পাঠাগার। এখানে রয়েছে দুর্লভ পাণ্ডুলিপি ও প্রায় ২ লক্ষ বই।

৩. বিবলিওটেকা জোয়ানিনা, পর্তুগাল: সোনালি কারুকাজ ও বারোক স্থাপত্যে সাজানো এই লাইব্রেরি এক কথায় রাজকীয়।

৪. নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, আমেরিকা: বিশাল রোজ় মেন রিডিং রুম এবং অসাধারণ স্থাপত্যের জন্য বিশ্ববিখ্যাত।

৫. রামপুর রাজা লাইব্রেরি, ভারত: ১৭৭৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক পাঠাগারে রয়েছে অসংখ্য দুর্লভ পাণ্ডুলিপি ও মূল্যবান বই।

বইয়ের পাশাপাশি স্থাপত্য, ইতিহাস ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন এই লাইব্রেরিগুলিকে করে তুলেছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।