এই চার রাশির জন্য সুখবর! আর থাকতে হবে না সিঙ্গেল, ভ্যালেন্টাইন্স ডে-তেই জীবনে আসবে প্রেম

Love will come to life on Valentine's Day

Share:

ব্যুরো নিউজ, ৮ ফেব্রুয়ারি: গোটা একটা সপ্তাহজুড়ে ভালবাসা উদযাপন। আর তার পরেই প্রেমের সেই দিনটি। তবে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক কে না চায়? কিন্তু সবার কপালে কি তা থাকে?

তবে এই চার রাশির জন্য রয়েছে সুখবর। আর কাটাতে হবে না সিঙ্গেল জীবন। ভ্যালেন্টাইন্স ডে-তেই হতে পারেন মিঙ্গেল। ভ্যালেন্টাইন্স ডে যে সকলের কাছেই প্রেমের বার্তা বয়ে আনবে এমনটা নয়, জ্যোতিষশাস্ত্র মতে, জীবনের মতো প্রেমের ওঠাপড়াও নির্ধারিত হয় গ্রহ নক্ষত্রের অবস্থানে৷ তাই এই চার রাশির জাতকরা নিজেদের উদ্যমে এই ভ্যালেন্টাইন্স ডে তেই খুঁজে পেটে পারেন নিজের ভালোবাসার মানুষটিকে।

কেন বসন্ত পঞ্চমীতে পূজিত হন মা সরস্বতী? রইলো তার তথ্য

Love will come to life on Valentine's Day

 

ভ্যালেন্টাইন্স ডে-তে নিজের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেতে নতুন উদ্যোগ নিন মকর রাশির জাতক-জাতিকারা৷ নিজের মনের কথা প্রকাশ করতে এবং পুরনো সম্পর্ক মজবুত করতে এর থেকে ভাল সময় আর পাবেন না৷

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য প্রেম ভালবাসার ক্ষেত্রে খুব ভালো সময়। যাঁরা প্রেমের সম্পর্কে আছেন, তাঁদের জন্য এই সময়টি খুবই ভাল৷ তাছাড়াও যারা সম্পর্কে নেই তারাও খুঁজে পেতে পারেন নিজের ভালোবাসার মানুষটিকে।

Advertisement of Hill 2 Ocean

কর্কটরাশির জাতক জাতিকারা মনের মানুষটিকে খুঁজে পেতে পারেন৷ তাদের নতুন প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্তও গড়াতে পারে৷ এছাড়াও নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন বৃষরাশির জাতক জাতিকারাও। তাদের প্রেমের সম্পর্কও পেতে পারে পরিণতি। আর যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরও ঘনিস্ট ও সুদৃঢ় হয়ে উঠবে৷ ইভিএম নিউজ